বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস/ জয়িতা সম্মাননা প্রদান/ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণায় “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নেত্রকোণা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

 

বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল।

পরে জেলা প্রশাসন ও নেত্রকোণা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে নির্বাচিত পাঁচ জন সফল নারীর হাতে জয়িতা পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সহ উপস্থিত অতিথিবৃন্দ।

পাঁচজন জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন, সফল জননী ক্যাটাগরিতে মোসাঃ বেদেনা আমিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ফারহানা ওয়াজেদ, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসাঃ হেনরী আমীন পপি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডঃ ললিতা রানী বর্মন ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দমে জীবন গড়েছেন যে নারী মোসাঃ সাবিনা খাতুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin