বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণায় স্বাবলম্বী  উন্নয়ন সমিতির বঙ্গবন্ধু কর্নার শুভ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৫৪৮ বার পড়া হয়েছে

স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মালনীস্থ প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’র শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।এ উপলক্ষ্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বেগম রোকেয়া’র সভাপতিত্বে কর্মসূচি পরিচালক স্বপন কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাবলম্বীর উপ-পরিচালক কাজী ছহুল আহমেদ, কর্মসূচি পরিচালক কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম, গোলাম মোস্তফা রেজু, জেলা সমন্বয়কারী সঞ্জয় কুমার সরকার ও ব্যবস্থাপক কোহিনুর বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাজি মোঃ আবদুর রহমান বলেন, বিভিন্ন অফিস আদালত ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কর্নার স্থাপন করার পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নারের উদ্দেশ্য সফল হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin