বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার দুর্গাপুরে সুমেশ্বরী নদীতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪৫৬ বার পড়া হয়েছে

নদীতে ভেসে আসা মরা গাছ (লাকড়ী) ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে মোহাম্মদ জিহাদ (১৫) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী গ্রাম সংলগ্ন সুমেশ্বরী নদীতে।

দুর্গাপুর থানার এস আই রোকন জানান, ভবদেবপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র মোহাম্মদ জিহাদ ঢাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করে আসছে। রমজান উপলক্ষ্যে সে বাড়ীতে চলে আসে। সোমবার দুপুরের দিকে কামারখালী এলাকা দিয়ে যাওয়ার সময় সুমেশ্বরী নদী দিয়ে ঢলের তোড়ে একটি মরা গাছ (লাকড়ী) ভেসে আসতে দেখে তা ধরতে নদীতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় নদীতে ব্যাপক তল্লাশী চালিয়েও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ জিহাদের কোন সন্ধান পায় নি। নিখোঁজ জিহাদের বাবা মা ও আত্মীয় স্বজন তাদের প্রিয় সন্তানকে অবিলম্বে খোঁজে বের করার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে জোর দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin