বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনায় নিবার্চন পরর্বতী সহিংসতার অভিযোগে সংবাদ সম্মেলন

একে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৫২০ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের নিবার্চন পরবর্তী সহিংসতায় সাংবাদিক দেলোয়ারের  বাড়ি-ঘরে হামলা ভাংচুরের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ঐ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। আজ (২৯ নভেম্বর)   বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বৈরাটি ইউনিয়নের বাসিন্দা  সাংবাদিক দেলোয়ার হাসানের বড় ভাই ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বাহার উদ্দিন তালুকদার (তালা প্রতীক) এর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ সদস্য বিজয়ী প্রার্থী মো. আলমের সর্মথকরা। এ সময় বাহার উদ্দিনের পরিবারের ৪ সদস্য আহত হয়। তাদের মধ্যে প্রার্থী বাহার উদ্দিন তালকদার ও আলমগীর হোসেনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পূর্বধলা থানায় মৌখিকভাবে একটি অভিযোগ দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ্য করেন তারা। সংবাদ সম্মেলনে বাহার উদ্দিন ও সাংবাদিক দেলোয়ার হাসান তাদের পরিবার নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান। সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন বাহার উদ্দিনের ছোট ভাই সাংবাদিক দেলোয়ার হাসান,ছোটবোন আকলিমা নাজমা সহ পরিবারের অন্য সদস্যরা।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin