শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

মদনে ৫ টি গরু ঘর পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন ইউএনও।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা উত্তর পাড়া গ্রামের ফৌজদার মিয়া (৬০)নামের এক কৃষকের ৫ টি গরুসহ গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ৭ অক্টোবর ভোর রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা উত্তরপাড়া গ্রামের কৃষক ফৌজদার মিয়ার গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এতে গোয়াল ঘর ও ৫ গবাদিপশুসহ ওই কৃষকের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, রাতে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে গোটা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এসময় গবাদিপশু গুলোর চিৎকারে বাড়ির ঘুমন্ত লোকজন জেগে ওঠে। তারা প্রতিবেশীদের সহায়তায়  আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গবাদিপশু পুড়ে মারা যায়।

কৃষকের গোয়াল ঘর এবং গরু পুড়ে ছাই এ ঘটনা তাৎক্ষণিক ভাবে কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ অলিদুজ্জামান কে অবগত করলে, পরে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ অলিদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান হারেছ , কাইটাইল ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলি হায়দার, মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর এবং মদন। পৌর বি এন পির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর রহমান ভূঁইয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বস্তা শুকনা খাবার দেন।
পরবর্তীতে গরুর গোয়াল ঘর মেরামত বাবদ দুই বান টিন এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin