শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

মাদক ব্যবসার নতুন কৌশল, গৌরীপুরে নারী মাদক কারবারির কারাদন্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫১৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে আহালী খাতুন ঝর্ণা (৫০) নামে এক নারী মাদক কারবারিকে এক বছর কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
দন্ডপ্রাপ্ত নারী উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
এর আগে শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) সাইকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একটি টিম মইলাকান্দা ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে আধা কেজি গাঁজা সহ আহালী খাতুন ঝর্ণাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় ১৫ দিন কারদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন দন্ডপ্রাপ্ত নারীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin