রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কীটনাশক বিক্রি, আতঙ্কে কৃষকরা

মোঃ মাসুম বিল্লাহ, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ও প্রত্যন্ত অঞ্চলের ছোট দোকানগুলোতে অবাধে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কীটনাশক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। ফলন বিপর্যয়, উৎপাদন খরচ বৃদ্ধি ও ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে কৃষকরা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। তারা মনে করছেন, ভেজাল রোধ না করতে পারলে চাষাবাদে ভয়াবহ উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা আছে।

তথ্য অনুযায়ী, গত রবিবার উপজেলার কাপাসাটিয়া বাজারে কৃষি অফিসের কর্মকর্তারা আব্দুল হামিদের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করে পরে তা ধ্বংস করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামীণ কৃষকদের কাছে নিম্নমানের কীটনাশক অবাধে বিক্রি হচ্ছে। অধিকাংশ কৃষক আসল-নকল কিংবা মেয়াদ যাচাই না করেই এসব কিনছেন। তবে জমিতে ব্যবহার করার পর কার্যকারিতা না থাকায় তারা প্রতারিত হচ্ছেন।

স্থানীয় কৃষক লালু মিয়া অভিযোগ করে বলেন, আমরা ভেজাল কীটনাশক কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছি। হামিদের দোকান থেকেই কিনে ক্ষেতে দেই। আল্লাহই জানেন এসব দিয়ে কী হয়।

আরেক কৃষক এমদাদুল হক বলেন, আগেও সারের মধ্যে লবণ মিশিয়ে ভেজাল বিক্রি করেছিল। ধরা পড়ে জরিমানাও দিয়েছিল। কিন্তু এখনও ভেজাল কীটনাশক বিক্রি করছে। আমরা খুব আতঙ্কে আছি।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. রায়হানুল হক জানান, আমরা ওই দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কিছু কীটনাশক পেয়েছি। পরবর্তীতে তা ধ্বংস করা হয় এবং দোকান মালিককে শোকজ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছি। দোকানিরা লাইসেন্স নিয়ে ব্যবসা করবে, তবে কৃষকদের সেবাই তাদের প্রধান দায়িত্ব। আমরা নিয়মিত মনিটরিং করছি। কৃষকদের ক্ষতি হতে পারে এমন কোনো বালাইনাশক বিক্রি করলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin