শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

সাত দিন পর আটপাড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার’

ফয়সাল চৌধুরী (আটপাড়া) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৮৫ বার পড়া হয়েছে

নেত্রকোণায় আটপাড়ায় নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে দেড় বছরের শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে ।
গত ২৬শে জুলাই সোমবার থেকে সে নিখোঁজ ছিলো ।
আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ভোগাপাড়া গ্রামের নানা জামাল মিয়ার বাড়ী থেকে সুসং দুর্গাপুর নিবাসী ইসলামী ব্যাংকের কর্মচারী রজব আলীর শিশু ছেলে আনুমানিক সকাল ৯ ঘটিকা হতে নিখোঁজ হয়। এলাকাবাসী ও শিশুর পরিবারের সদস্যদের ধারণা করা হয়। বাড়ি সংলগ্ন কংস নদীতে সকলের অজান্তে পড়ে যেতে পারে ১৯ মাসের এই শিশুটি।

সন্দেহ-বশত হয়ে এলাকার লোকজন ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা সারাদিন কংস নদীতে খোঁজাখোজি করেও তার সন্ধান পায়নি।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যন ছানোয়ার উদ্দিন ছানো,আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সাত দিন পর ২ আগষ্ট সোমবার সকালর ১১ঘটিকায় শুনই ইউনিয়নের বিশনাই নদীর উত্তর পার্শে আদম খাঁর ডোবায় এক জেলে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত দেহ ভেসে দেখলে পরিবার পরিজন লাশ সনাক্ত করে। পরে নানার বাড়ীর গ্রামের কবর স্থানে তাকে দাফন করা হয়। শিশু আব্দুল্লাহর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin