বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

সারাবিশ্বে সমাদৃত শেখ হাসিনা, প্রশংসিত শেখ হাসিনা-অসীম কুমার উকিল

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৫৩১ বার পড়া হয়েছে

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন-সারাবিশ্বে সমাদৃত শেখ হাসিনা,প্রশংসিত শেখ হাসিনা। তিনি আরও বলেন-শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

রবিবার ১০ এপ্রিল কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে কৃষকের মাঝে হারভেস্টার মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল এমপি এসব কথা বলেন।

নেত্রকোনার কেন্দুয়ায় কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে। বর্তমান পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। এ অবস্থায় কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা একে এম শাহজাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি অসীম কুমার উকিল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁঞা,কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁঞা,কেন্দুয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম প্রমুখ।

কেন্দুয়া উপজেলায় এ পর্যন্ত মোট ১২ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়েছে কৃষকদের হাতে। কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে মেশিন বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় মেশিন ভর্তুকিতে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেশিন বিতরণ অনুষ্ঠানে উপকার ভোগী কৃষকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin