বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মদনে প্লেট নিয়ে অবস্থান কর্মসূচি

মোঃ আংগুর রহমান ভূঁইয়া 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় তৃতীয় দিনের মত নেত্রকোনার মদনে প্লেট হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ। মদন উপজেলা পরিষদের সামনে মঙ্গলবার এ কর্মসূচি পালন করে তারা।

সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ এর মদন উপজেলা শাখার প্রধান সমন্বয়ক  হাবিবুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, দাবি আদায় ঐক্য পরিষদ সদস্য সচিব  শিক্ষক মানিক মিয়া, সমন্বয়ক  মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, মিঠু,ইকবাল হায়দার,সাঈম খান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর যাবৎ পে-স্কেল না দেওয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীরা নিম্ন বেতনে মানবেতর জীবন যাপন করছে। তাই অনতিবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এখন সময়ের দাবি। আশা করছি, প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দুঃখ-কষ্ট বুঝে অচিরেই এর চূড়ান্ত সিন্ধান্ত নেবেন বলে প্রত্যাশা করছি। আর যদি মেনে না নেয়া হয় তাহলে আমরা, আগামী ৬ জানুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম দেব। সেখান থেকে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে যাবো। সেখান থেকে যদি আমরা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না পাই, আগামী দিনের নির্বাচনসহ অফিস আদালত সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে বক্তারা হুশিয়ারি দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin