শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মদনে ধলাই নদী থেকে চলছে অবৈধ ভাবে মাটি উত্তোলন।

শফিউল আলম রানা, মদন প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদন উপজেলার  তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি ও ছত্রকোনার দুই গ্রামের মাঝে দিয়ে  বয়ে গেছে ধলাই নদী।  উক্ত ধলাই নদী থেকে  অবৈধভাবে মাটি   উত্তোলন করে বাড়ি তৈরি করছেন  ছত্রকোনা গ্রামের প্রভাবশালী মৃত  আলাউদ্দিন খানের  ছেলে  লাট মিয়া (৫০) ।
কাওয়ালী ভিন্নি  ধলাই নদীর পাশে  দিয়ে বয়ে গেছে এলজিডির রাস্তা। উক্ত ধলাই নদী থেকে অবৈধভাবে  মাটি উত্তোলনের কারণে হুমকির মুখে পড়ছে এলজিইডির  এই রাস্তা । বিপাকে পড়বে সাধারণ জনগণ। ঐ এলাকার  প্রত্যক্ষদর্শীরা বলেন, ধলাই নদী থেকে যে, যখন মন চায় মাটি উত্তোলন করে নিয়ে যায় দেখার কেউ নেই।
আমরা সাধারন জনগন ভূমি অফিস কে  জানাইলে কোন উদ্যোগ নেয় না।
ধলাই নদী থেকে অবৈধভাবে  মাটি কেটে বাড়ি তৈরি করছে ছত্রকোনা গ্রামের প্রভাবশালী লাট মিয়া , এ বিষয়ে জানতে চাইলে , লাট মিয়া বলেন, ধলাই নদীতে আমি অন্য জায়গা হইতে   মাটি  এনে জমিয়ে রেখেছি ,এই মাটি  এখন  উত্তোলন  করছি।
কাওয়ালী বিন্নি গ্রামের   স্থানীয়দের অভিযোগ ধলাই নদী থেকে যারা অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে , তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক ।
 ধলাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়ে জানতে চাইলে , তিয়শ্রী ইউনিয়নের ভূমি অফিসের নায়েব খুররম জাহ মুরাদ তিনি বলেন, বিষয়টি আমি ইউএনও  স্যারকে অবগত করেছি স্যার লোক পাঠিয়েছেন , নিষেধ করে এসেছে দুইদিন ধরে  মাটিকাটা বন্ধ রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin