রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

গৌরীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরনের দাবীতে স্মারকলিপি প্রদান

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৫৭ বার পড়া হয়েছে
১৮ মে বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বাংলাদেশ কৃষক সমিতি, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে কৃষকদের ধান ব্রি-২৮ ও ৮১ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায়, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, কৃষকদের বিদ্যুৎ বিলে অতিরিক্ত বিল সংশোধন,  ধান বিক্রয়ের সময় ঢলতা প্রথা বাতিল এবং প্রতি ইউনিয়নে খাজনামুক্ত কৃষি বাজার চালুর দাবিতে এক কৃষক সভা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে।  মিছিল-সমাবেশ শেষে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীপে বর্ণিত দাবির সপক্ষে কার্যকর পদক্ষেপের জন্য ও ধানে ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্তদের সরকারী ত্রাণ তহবিল ও কৃষকদের কৃষি সহায়তা তহবিল থেকে ক্ষতিপূরণের জন্য স্মারকলিপি পেশ করা হয়।
উপজেলা আম চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কৃষক সমিতির ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, গৌরীপুর উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও যুগ্ম সম্পাদক রিয়াজুল হাসনাত। আরও বক্তব্য রাখেন, সিপিবি’র গৌরীপুর উপজেলার সম্পাদক হারুন আল বারী, কৃষক খলিল খান পাঠান, মো. সাইদুল হক ও ছাত্র নেতা এনামূল হাসান অনয়। এ সময় বিভিন্ন গ্রাম থেকে আসা সাধারণ কৃষকেরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin