রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী জারি গানের সুরে পরিবেশ সচেতনতা

আব্দুর রহমান
  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

 

“যদি পরিবেশ বাঁচাতে চান, বেশি করে গাছ লাগান” ঐতিহ্যবাহী জারি গানের সুরে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা বিষয়ক বিশেষ অনুষ্ঠান।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী এই গানে স্থানীয়দের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়। প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

স্থানীয় এক প্রবীণ সুরিন্দ্র হাজং বলেন, আমরা পরিবেশকে অবহেলা করেছি। এখন এই কার্যক্রম আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব। তিনি দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই জারি গান শুনে আনন্দ প্রকাশ করেন।

প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক সিলভেস্টার গমেজ বলেন,

গান ও আলোচনার এই আয়োজনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বীজ বপন করাই আমাদের মূল লক্ষ্য। দুর্গাপুরের গ্রামীণ জনপদে ঐতিহ্যবাহী গান আর আলোচনা কেন্দ্র করে পরিবেশ সচেতনতার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা চাই মানুষকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করতে। প্রকৃতিকে ভালোবাসাই আমাদের মূল বার্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ। সঞ্চালনায় ছিলেন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দোলন হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার মৌসুমি মজুমদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin