বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

টাকা বাজি ধরে চলছে ষাঁড়ের লড়াই

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৫৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাজি ধরে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (১০ মে) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সোনারামপুর এলাকায় এ লড়াই হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, ঘটনার দিন স্থানীয় একটি জুয়ারী চক্র উল্লেখিত স্থানে পাশ্ববর্তী নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া এলাকার জনৈক দুই ব্যক্তির দুটি ষাঁড়ের মাঝে এ লড়াইয়ের আয়োজন করে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই এ স্থানে খুব ভোরে এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা থাকে। স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার লোকজন ভোরে এ লড়াই দেখতে এসে টাকা বাজি ধরেন। এতে আয়োজকদের পকেট ভারী হলেও সর্বশান্ত হন সাধারণ মানুষ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ষাঁড়ের লড়াইয়ের বিষয়ে তিনি অবগত নন। ঘটনাটি খতিয়ে দেখে তিনি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin