বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় অবৈধভাবে জলমহাল সেচ থাকায় বিপাকে নদী পাড়ের শতাধিক পরিবার।

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৬৩ বার পড়া হয়েছে
 স্বাভাবিক ভাবে শুকনো মৌসুমে সকল ধরনের জলাশয় শুকনো থাকে। এই সময়ে মৌসুমী ইজারাদারগণ মৎস্য চাষের নাম করে ইজারা নিয়ে অবৈধভাবে নদীর পানি সম্পূর্ণভাবে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলছে।
নেত্রকোণা জেলার কলমাকান্দা ও বারহাট্টা উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত গোমাই নদী তীরের রায়পুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সহস্রাধিক পরিবারের এমনটাই দাবি ।
জানা যায় ওই এলাকায় খাবার পানির জন্যে যে কয়েকটি নলকূপ রয়েছে তার বেশির ভাগই পরিত্যক্ত অবস্থা বিধায় দৈনন্দিন কাজে ব্যবহারের জন্যও তাকিয়ে থাকতে হয় এই নদীর পানির দিকে।
সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত এবং মৌখিকভাবে বারবার অবগত করার পরও অদৃশ্য কারণে বন্ধ হচ্ছে না অবৈধ এই কার্যক্রম, নেয়া হচ্ছে না কোনো পদক্ষেপ।
সরেজমিনে গিয়ে জানা যায় কিছু দূর্বৃত্ত ব্যাক্তিরা জোর পূর্বক বিভিন্ন মহল ম্যানেজ করে এহেন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর তাদের বিরুদ্ধে অভিযোগ করে নানা সময়ে হুমকির সম্মুখীনও পড়তে হচ্ছে স্থানীয়দের।
জানতে চাইলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা মুঠোফোনে অভিযোগ হাতে পাওয়ার সত্যতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin