শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

কেন্দুয়ায় কৃষকের ৬০ শতাংশ জমির আলু ও খিরা গাছ উপরে ক্ষতিসাধন

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৭১ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাশেম মিয়া নামে এক কৃষকের ৬০ শতাংশ (৬ কাঠা) জমির আলু ও খিরা গাছ উপরে ফেলে ক্ষতিগ্রস্ত করেছে দুষ্কৃতিকারীরা। এতে মাথায় হাত পড়েছে ওই অসহায় কৃষকের।

গত রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাতের যেকোনো সময়ে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের হাওরের ওই জমিতে এ ঘটনাটি ঘটে। পরে সোমবার (২৬ ডিসেম্বর) সকালে জমিতে গেলে কৃষক কাশেম মিয়া তার খেতের সব আলু ও খিরা গাছ কে বা কারা উপরে জমিতে ফেলে রাখতে দেখতে পান। খবর পেয়ে প্রতিবেশি কৃষকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত কৃষক কাশেম মিয়াকে সান্তনা প্রদান করেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সরজমিনে গেলে ক্ষতিগ্রস্ত কৃষক কাশেম মিয়াসহ স্থানীয় কয়েকজন কৃষকের সাথে কথা হয়। ক্ষতিগ্রস্ত কৃষক কাশেম মিয়া বলেন, কৃষি কাজ করেই আমার সংসার চলে। এ বছর ৬০ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশের মধ্যে আলু এবং বাকী ৩০ শতাংশের মধ্যে খিরা আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। কিছুদিনের মধ্যেই এসব আলু ও খিরা বিক্রি করার উপযোগী হয়ে যেতো। আশা করেছিলাম, এ বছর কম হলেও ২ থেকে আড়াই লাখ টাকার মতো আলু ও খিরা বিক্রি করতে পারব। কিন্তু সে আশা পূর্ণ হওয়ার আগেই রাতের আঁধারে কে বা কারা আমার খেতের সব আলু ও খিরা গাছ উপরে ফেলে ক্ষতিগ্রস্ত করেছে।

স্থানীয় কৃষক ইনচান মিয়া বলেন, যারাই কাজটা করে থাকুন, এটা ঠিক হয়নি। খেতের গাছগুলোর সাথে তাদের কি এমন শত্রুতা থাকতে পারে। আমরা এমন অন্যায় কাজের নিন্দা জানাই। এতে কৃষক কাশেমের অনেকটা ক্ষতি হয়ে গেল। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন, আলু ও খিরা গাছ উপরে ফেলে কৃষকের ক্ষতি করার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা প্রদানের চেষ্টা করব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin