বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়া সোনালী ব্যাংক ম্যানেজার পুরস্কৃত না হয়ে হলেন তিরস্কৃত, সচেতন মহলের দুঃখ প্রকাশ।

মাঈন উদ্দিন সরকার রয়েল, কন্দুয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়া শাখার সোনালী ব্যাংক ব্যবস্থাপক আরিফ আহমেদের দক্ষতা ও সু কৌশলে উদ্ধার করেন এক নারী চেক জালিয়াতি করে সোনালী ব্যাংক কেন্দুয়া শাখা থেকে তুলে নেওয়া ৭ লাখ টাকা। ফিরিয়ে দেন প্রকৃত মালিককে৷ অত্যন্ত সুকৌশল অবলম্বন করে এ টাকা উদ্ধার করেন ব্যাংক ব্যবস্থাপক আরিফ আহমেদ। টাকা উদ্ধার কাজে এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের সহায়তা ও তার দক্ষতায় এ কাজ সম্পন্ন করেন। অথচ ময়মনসিংহ সোনলী ব্যাংক জি.এম কার্যালয় থেকে ব্যবস্থাপক আরিফ আহমদকে কেন্দুয়া কার্যালয় থেকে নেত্রকোণা কার্যালয়ে বদলির আদেশ দেওয়া হয়েছে। এজন্য কেন্দুয়ার সচেতন মহল দুঃখ প্রকাশ করে বলেন-টাকা উদ্ধার করে তিনি একটি প্রশংসনীয় কাজ করেছেন। এজন্য উনাকে ধন্যবাদ। কিন্তু বদলীর বিষয়টি খুবই দুঃখজনক। এদিকে স্বাক্ষর জালিয়াতি করে তিনটি চেকের মাধ্যমে ছিলিমপুর গ্রামের পারভীন আক্তার নামের এক নারীর সঞ্চয়ী হিসাব থেকে তার কন্যা সেজে পৌর এলাকার বাদে আঠারবাড়ী মহল্লার আব্দুল লতিফের ছেলে মামুন মিয়ার স্ত্রী পূর্ণতা ইসলাম তুলে নেয়া ৭ লাখ টাকা ফেরত দেওয়ার পর থেকেই নিজ বাড়ি থেকে স্বামী সহ পলাতক রয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি আব্দুল কাদির ভূঞা বলেন- টাকা উদ্ধার করায় ব্যাংক ম্যানেজার পুরস্কৃত হওয়ার যোগ্য। পুরস্কৃত না হয়ে তিরস্কৃত হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। ব্যাংকের অনেক গ্রাহক বলেন, ম্যানেজার আরিফ আহমেদ খুবই ভালো মানুষ। তিনি সব সময় গ্রাহকদের সেবায় সচেষ্ট ও আন্তরিক ছিলেন। এদিকে স্বাক্ষর জালিয়াতি করে তিনটি চেকের মাধ্যমে ছিলিমপুর গ্রামের পারভীন আক্তার নামের এক নারীর সঞ্চয়ী হিসাব থেকে তার কন্যা সেজে পৌর এলাকার বাদে আঠারবাড়ী মহল্লার আব্দুল লতিফের ছেলে মামুন মিয়ার স্ত্রী পূর্ণতা ইসলাম তুলে নেয়া ৭ লাখ টাকা ফেরত দেওয়ার পর থেকেই নিজ বাড়ি থেকে স্বামী সহ পলাতক রয়েছেন। শুক্রবার পূর্ণতা ইসলামের বাড়ির লোকজন পালিয়ে থাকার এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার নেত্রকোণা আঞ্চলিক শাখার এজিএম রাস মোহন সাহা কেন্দুয়ায় তদন্তে আসেন। তিনি টাকা উদ্ধারের জন্য ব্যবস্থাপক আরিফ আহম্মেদকে ধন্যবাদ জানান।
শাখা ব্যবস্থাপক আরিফ আহম্মেদ বলেন, জালিয়াতি করে তুলে নেয়া ৭ লাখ টাকা কৌশলে উদ্ধার করেছি। এটাই আমার বড় সফলতা।
কেন্দুয়ার সচেতন মহলের অনেকেই মত প্রকাশ করে বলেছেন -শাখা ব্যবস্থাপক আরিফ আহমেদকে পুরস্কৃত করা উচিত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin