বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

জমি সংক্রান্ত বিরোধের জের নেত্রকোনা কেন্দুয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪৪৯ বার পড়া হয়েছে

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সেলিম মিয়া (৪৫) নামক এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে ডুমদী গ্রামে।

 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, ডুমদী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে সেলিম মিয়ার সাথে বেশ কিছু দিন ধরে জমি নিয়ে তারই চাচা হাবিবুর রহমান ফাইজু ছেলে সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে চাচা সেলিম মিয়া ওই বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে গেলে প্রতিপক্ষ ভাতিজা সোহেল গংরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেলিম মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আরো কয়েক জন আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার দুপুর দেড়টার দিকে মারা যায়। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ ও অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আক্কাছ মিয়া ও মোস্তাক মিয়া নামক দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।খুনিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin