শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

দীর্ঘ এক যুগ পর নেত্রকোণা সদর ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন

অভিজিৎ শান্ত, নেত্রকোণা
  • আপডেটের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫০৩ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পর গঠন করা হয়েছে নেত্রকোণা সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি।

আজ শনিবার (১২ মার্চ) নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত দুই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নেত্রকোণা সদর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আছেন সাইফুল ইসলাম খান শুভ্র (আহবায়ক) ও আরিফ আহমেদ জোবায়ের (যুগ্ম আহবায়ক)।

অন্যদিকে পৌর ছাত্রলীগের নেতৃত্বে আছেন মামুনুর রশিদ টিপু (আহবায়ক) ও জাহিদ হাসান প্রান্ত (যুগ্ম আহবায়ক)।

নেত্রকোণা সদর উপজেলা ও পৌর শাখার কমিটি যথাক্রমে ৩৩ ও ৩৬ সদস্যবিশিষ্ট করা হয়েছে।

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান মুঠোফোনে জানান, নেত্রকোণা ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি ইউনিটের কমিটি অনুমোদন দিয়ে কিছুটা হলেও দায়মুক্ত হয়েছি।

সদর ও পৌর ছাত্রলীগের কর্মীদের হতাশা এবার ঘুচবে, সেই সাথে গতিশীলতাও ফিরে আসবে। আশা করছি এই দুই কমিটি ছাত্রলীগকে সুসংগঠিত করতে বিশেষ গুরুত্ব বহন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin