রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নানান কৌশলে জোর পূর্বক জমি দখল,বাঁশ ফলজ বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

(শাহজাদা আকন্দ)

 

নেত্রকোণা পূর্বধলা খলিশউর ইউনিয়ন পাবই গ্রামে মরহুম মিরাজ উদ্দিনের পুত্র মোসলেম উদ্দিন পুত্র -জমি দখলের অভিযোগ করেন, একই গ্রামের মরহুম ময়েজ মুন্সি এর পুত্র মো: কসম উদ্দিন এর নামে । অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, অভিযোগকারী মোসলেম উদ্দিনের মায়ের নামে ছাব্বিশ শতাংশ  সম্পত্তি উপর বাশঁঝাড় ও অন্যান্য ফলজ ও বনজ গাছ লাগিয়ে বাগান করে রেখে ভোগ দখল করে আসছে । এর ভিতর দুইটি কবর স্থানও রয়েছে । কিন্ত কিছুদিন যাবৎ মো: কসম উদ্দিন উক্ত সম্পত্তির উপর তাদের তের শতাংশ জায়গা রয়েছে বলে নানান কৌশলে হয়রানির ও জবর দখলের পায়তারা করে আসছে । নিরহ মুসলেম উদ্দিন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  ও স্থানীয় মাতাব্বরদের নিয়ে সামাজিক দরবারে তাঁর সম্পত্তির সঠিক কাগজ পত্র তুলে ধরেন । অপরদিকে অভিযুক্ত কসম উদ্দিন উক্ত সামাজিক দরবারে এই সম্পত্তির সঠিক কোন কাগজ পত্র দেখাইতে পারে নাই । তখন কসম উদ্দিন তার কাগজ পত্র আছে বলে দরবারে সময় নেয় । এ ভাবে বেশ কয়েকটি দরবার হওয়ার পরেও তার সঠিক কাগজপত্র দেখাইতে ব্যর্থ হন। তখন উক্ত দরবারে মাতাব্বর গন একজন আমিন নিয়ে মেপে মোসলেম উদ্দিন কে উক্ত সম্পত্তি বুঝিয়ে দেন। তখন জমির মালিক মোসলেম উদ্দিন বাশেঁর খুটি কুপে বাশঁদিয়ে বেড়া দিয়ে রাখেন। ইতিমধ্যে গত 21-06-2025ইং আনুমানিক নয়/দশটার দিকে কসম উদ্দিনের নেতৃত্বে তার ছেলে আলামিন,,তার স্ত্রী হাসিনা কসম উদ্দিনের বড় ভাই নুরুল ইসলাম এবং নুরুল ইসলামের চারপুত্র সবুজ মিয়া ,সুজন মিয়া,রাজন,রব্বানী সহ আরো কিছু লোকজন  নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে রামদা,কুড়াল,বল্লম ইত্যাদি নিয়ে ডাকচিৎকার করে বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে কবর স্থান তছনছ করে ও ড্রায় লক্ষাধিক টাকার ফলজ ও বনজ গাছ বাশঁ কেটে নিয়ে যায়। যাওয়ার সময় মোসলেম উদ্দিন ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে মোসলেম উদ্দিনের অভিযোগের সত্যতার প্রমান মিলে । আশে পাশের লোকজনের কাছে সাংবাদিকগণ বিষয়টি জানতে চাইলে সকলেই একবাক্যে বলেন,কসম উদ্দিন তার লোকজনে বাশঁ ও কাঠের গাছ কেটে নিয়ে গেছে । এ ব্যপারে পাশের বাড়ির আব্দুল গফুর আব্দুল খালেক বলেন ঘটনা সম্পূর্ণ সত্য,যাহা বিস্তারিত বর্ণনা সাংবাদিকদের কাছে ভিডিও ও রেকর্ড  রয়েছে। এ ব্যপারে অভিযুক্ত কসম  উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাব্বিশ শতাংশ জমির ভিতর তের শতাংশ জমি আমাদের। তখন কাগজপত্র দেখতে চাইলে, তিনি কাগজ দেখাইতে পারেননি। বাশঁ ও কাঠের গাছ কেটে নেওয়ার ব্যপারে জানতে চাইলে তিনি স্বীকার করেছেন, হুমকি ও বাশেঁর বেষ্টনি ভাঙ্গার ব্যাপারে তিনি সত্যতা স্বীকার করেছেন,। তার এ কথার ভিডিও রেকর্ড রয়েছে । নিরহ মোসলেম উদ্দিন এই ঘটনার ক্ষতিপূরণ ও সুষ্ঠ ন্যায় বিচার চান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin