শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার পূর্বধলা জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

সিনিয়র রিপোর্টার এ কে  এম  আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪২৩ বার পড়া হয়েছে
নেত্রকোণার পূর্বধলা জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে সহকারী শিক্ষক নুর আহমেদ খান রতন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক এমপি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin