বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার কেন্দুয়ায় প্রথম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ ঃ যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

আট বছরের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এলাকাবাসী হাবিবুল্লাহ্ (৩৫) নামক এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন গাড়াদিয়া গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিত মেয়েটি গাড়াদিয়া গ্রামের একজন দিন মজুরের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির শিক্ষার্থী। পারিবারিক সু-সম্পর্ক থাকায় একই গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিবুল্লাহ (৩৫) মেয়েটির বাড়িতে যাতায়াত করতো। আজ সকালে মেয়েটির বাবা দিন মজুরির কাজে এবং মা এনজিও থেকে ঋণ নিতে বাড়ির বাইরে যায়। এই সুযোগে হাবিবুল্লাহ মেয়েটির বাড়িতে এসে বসত ঘরে ঢুকে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। মেয়েটির আর্ত-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষক হাবিবুল্লাহকে আটক করে কেন্দুয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয় জনতা আটক হাবিবুল্লাহকে পুলিশের নিকট সোপর্দ করে।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে হাবিবুল্লাহকে আসামী করে দুপুরে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেনের সাথে বিকাল ৫টার দিকে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রেক্ষিতে হাবিবুল্লাহ্কে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin