মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক

নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে আনা ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ আজ রবিবার (৩রা মে) ভোর ৫ টা ২০ মিনিটে দিকে জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃত জিরার ওজন প্রায় ৬০০ কেজি। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৮ হাজার টাকা।
এ সময় জিরা চোরাচালানের সঙ্গে জড়িত শাহীন মিয়া (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটক শাহীন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।
জব্দকৃত মালামালসহ আটককৃত চোরাকারবারি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin