শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

(এ কে এম আব্দুল্লাহ)

 

নেত্রকোনার মোহনগঞ্জে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে।

মৃত গোলাপ মিয়া শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপ মিয়া তার বাবা ও ভাইদের নিয়ে দুপুরের দিকে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন। বেলা ২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে হঠাৎ একটি বজ্রপাতে গোলাপ মিয়া ক্ষেতের মধ্যে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জরুরী বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ভালো ভাবে পরীক্ষা নিরীক্ষা করে গোলাপকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুজ্জামান বজ্রপাতে গোলাপ মিয়া নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে গোলাপ মিয়া নিহতের কথা স্বীকার করে বলেন, লাশ দাপন কাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin