শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)
 পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সালমা বেগমকে (২৪) শ্বাস রুদ্ধ করে হত্যার ঘটনায় পাষন্ড স্বামী রমজান মিয়াকে (৩০) আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা পূর্বপাড়া গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা পূর্বপাড়া গ্রামের মোঃ হাসেম মিয়ার পুত্র রমজান মিয়ার সাথে প্রায় ৬ বছর আগে মোহনগঞ্জ উপজেলার পালগাও রানাহিজল গ্রামের আলতু মিয়ার কন্যা সালমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বেশীর ভাগ সময় তারা ঢাকার মিরপুর এলাকায় বসবাস করে আসছিল। তাদের দাম্পত্য জীবন ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। রমজান মিয়া জুয়া খেলার জন্য প্রায় সময়েই স্ত্রী সালমা বেগমের কাছে টাকা পয়সা চাইতো। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময়েই ঝগড়া বিবাদ হতো। রমজান মিয়া বেশ কিছু দিন আগে ঢাকা থেকে নেত্রকোনার বাড়িতে চলে আসে। গত মঙ্গলবার  সকালে রমজান মিয়া ঢাকায়
স্ত্রী সালমা বেগমের কাছে গিয়ে বলে, সে ভাল হয়ে গেছে, সে নেত্রকোনায় একটি
বাসা ভাড়া নিয়েছেন। এখন থেকে স্বামী স্ত্রী মিলে একত্রে সুখে শান্তিতে থাকার প্রলোভন দেখিয়ে রাত ৯টার দিকে স্ত্রী সন্তানকে নেত্রকোনার গ্রামের বাড়িতে নিয়ে আসে। গভীর রাতে রমজান মিয়া স্ত্রী সালমা বেগমের গলায় জুতার ফিতা (কেডস) গলায় পেচিয়ে শ্বাস রুদ্ধ করে স্ত্রীকে হত্যা করে। অপরাধের দায় এড়াতে রমজান মিয়া খাটে মাথা টুকে চিৎকার চেচামেচি শুরু করে। চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বামী রমজান মিয়াকে আটক করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাজী শাহ নেওয়াজ এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মৃতের ভাই সবুজ মিয়া বাদী হয়ে স্বামী রমজান মিয়াসহ পরিবারের ৪ জনকে আসামি করে আজ বুধবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin