শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মদনে  বন্ধুর রামদার কোপে  বন্ধু খুন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

 

(বিশেষ প্রতিনিধি আংগুর  রহমান ভূইয়া)

নেত্রকোনা মদনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর রামদার কোপে মাজহারুল ইসলাম মাজু (৩৫) নামের এক যুবক খুন হয়েছে।

শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ২৯ মার্চ রাতে মাজহারুলের বাড়ির সামনে সেকুল লোকজন নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হন মাজহারুল।

নিহত মাজহারুল উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাহড়া গ্রামের মৃত হাজী হোসেন আলী ফকিরের ছেলে।

শনিবার দুপুরে মাজহারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ রাতে সেকুলের কাছে পাওনা টাকা ফেরত চায় মাজহারুল। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সেকুল তার লোকজন নিয়ে মাজহারুলের বাড়ির সামনে হামলা করে। এসময় তারা চাইনিজ রামদা দিয়ে মাজহারুলের শরীরে এলোপাতাড়ি কোপ দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। সেখানে মাজহারুলের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসক। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ভাই মাসুম বলেন, পাওনা টাকা চাওয়ায় আমার ভাইয়ের উপর সেকুল তার লোকজন নিয়ে হামলা করে। আমার ভাইকে রামদা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। সাত দিন চিকিৎসার পর শুক্রবার সে মারা যায়। আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি করছি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, মাহড়া গ্রামের প্রতিপক্ষের হামলায় আহত মাজহারুল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin