শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নে সুরিয়া নদীর ওপর নির্মাণাধীন একটি গার্ডার সেতুর সংযোগ সড়কে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, বালু দিয়ে তৈরি সংযোগ সড়কটি বর্ষার মৌসুমে ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাক্কলন মূল্য ৯৭ লক্ষ ৩৮ হাজার ৫৩০ টাকা ব্যায়ে ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু নির্মাণের কাজটি পেয়েছে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়কে মাটির বদলে পাশের আবাদি জমি থেকে বালু উত্তোলন করে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর জানান, “বালু দিয়ে সড়ক করলে বৃষ্টির সময় তা স্রোতে ভেসে যাবে। এতে সরকারের টাকা যেমন নষ্ট হবে, আমাদের ভোগান্তিও বাড়বে।”

অন্য এক বাসিন্দা মো. সোহাগ মিয়া জানান, “আমরা জানতাম মাটি দিয়ে ভরাট করা হবে, কিন্তু এখানে বালু দেওয়া হচ্ছে। আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানাই যেন তদন্ত করে সঠিক উপায়ে কাজটি শেষ করা হয়।”

অভিযোগের বিষয়ে ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, “লোকাল মাটি দেওয়ার নিয়ম রয়েছে। আমি বর্তমানে যা পাচ্ছি তাই দিচ্ছি। জমির মালিকের কাছ থেকে বালু ও মাটি কিনে নিয়েছি।”

এব্যাপারে কথা হয় (পিআইও) অফিসের উপ সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানের সঙ্গে তিনি জানান, “বালু ভরাট করে সংযোগ সড়ক স্থাপনের কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মাটি দিয়ে ভরাট করতে হবে এবং দুই পাশে গাইড-ওয়াল নির্মাণ করতে হবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলাল উদ্দীনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমীন প্পাপা জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। “বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin