শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে

নূর মোহাম্মদ
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় শিশুকে ধমক দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী কৃষক আনোয়ারুল ইসলাম চৌধুরী বুধবার সন্ধ্যায় মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গোবিন্দশ্রী বারঘরিয়া গ্রামের বাড়ির সামনের ডোবায় গত ২ মার্চ সোমবার দুপুরে জাল দিয়ে মাছ ধরছিলেন জুয়েল চৌধুরী। এ সময় পাশের বাড়ির হিরন মিয়ার সাত বছরের ছেলে ডোবার পাশে এসে ধরা মাছগুলো পানিতে ফেলে দেয়। বিষয়টি নিয়ে জুয়েল চৌধুরী শিশুটিকে ধমক দিলে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে হিরন মিয়ার পরিবারের সদস্যরা জুয়েল চৌধুরীর বসতঘরে হামলা চালিয়ে দরজা-জানালা, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। বাধা দিতে গেলে জুয়েল চৌধুরীর স্ত্রী রহিমা আক্তার বিউটি ও তার ছেলেকে মারধর করা হয়। আহত রহিমা আক্তার বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জুয়েল চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় ৯ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন।
তবে অভিযুক্ত হিরন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সঙ্গে পূর্ব বিরোধ থাকতে পারে। তার ছোট ছেলে কী করেছে, সেটি জানতে চাইলে উল্টো তাকে অপমান করা হয়। পরে জুয়েল চৌধুরীর ছেলে ও ভাতিজা তাকে মারধর করেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, “আমি কেন তাদের ঘর ভাঙচুর করতে যাব?”
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin