বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেরে ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা!

মাইন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫৯৮ বার পড়া হয়েছে

কেন্দুয়া উপজেলার ৯ নং নওপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কোনাপাড়া গ্রামের বাসিন্দা নির্বাচিত ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে ওই গ্রামের ৩ সন্তানের এক মা ধর্ষন চেষ্টার মামলা করেছেন। গত ২৪ মার্চ তিনি নিজেই বাদী হয়ে কেন্দুয়া থানায় ৫ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করে বলেন, ইউপি সদস্য আমিনুল ইসলাম ২৩ মার্চ রাতে সঙ্গিদেরকে নিয়ে তার বাড়িতে এসে তাকে ধর্ষন চেষ্টা চালায়। তার ডাক চিৎকারে লোকজন এসে জড়ো হলে আমিনুল সহ অন্যরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার সরেজমিন গেলে ওই নারী ধর্ষণ চেষ্টা মামলার বিচার দাবী করেন তিনি।

এদিকে গ্রামবাসি অনেকেই বলছেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে ৮ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী ওই নারীর সম্পর্কে চাচতো ভাই সেলিম মিয়ার পরিকল্পনায় বিজয়ী মেম্বার আমিনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করে হয়রানি করে আসছেন।

বুধবার কোনাপাড়া গ্রামের ১৪৩ জন স্বাক্ষরিত একটি আবেদনে ওই মামলাটিকে সাজানো দাবী করে সুষ্ঠু তদন্তের দাবীতে নেত্রকোণা পুলিশ সুপার বরাবর জমা দেন। একই আবেদন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারি পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল, অফিসার ইনচার্জ কেন্দুয়া থানা ও ইউপি চেয়ারম্যানকে অনুলিপি জমাদেন। মামলার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ বলছে সাজানো অপর পক্ষ বলছে ঘটনাটি সত্য। এ মামলা নিয়ে গ্রামবাসীর মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। তবে গ্রামের অধিকাংশ লোকজন ওই মামলার সুষ্ঠু তদন্ত দাবী করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, মামলাটি তদন্তাধিন আছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে চার্জশিট হবে, আর যদি সত্যতা না পাওয়া যায় সে ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট (ফাইনাল) দেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin