শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

উপায়হীনদের পাশে শরীফুল হক অনুসারীরা

অভিজিৎ শান্ত, নেত্রকোণা।
  • আপডেটের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৬৭৫ বার পড়া হয়েছে

বন্যার আকস্মিকতায় হতভম্ব সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ বেশ কয়েকটি জেলার মানুষ। কিছু সংখ্যক এলাকায় বানের পানি নামতে শুরু করলেও অপরিবর্তিত রয়েছে নিম্নাঞ্চল।

মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলার প্লাবিত অঞ্চলসমূহে বানভাসিদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে শরীফুল হক অনুসারী নামের একটি সামাজিক সংগঠন’র সদস্যরা।

মাহাবুব আলম রাজু, হাফিজুর রহমান খান পাভেল, রিয়াদ আহমেদ খানসহ প্রায় চল্লিশ জনের একটা দল এই কার্যক্রমে অংশগ্রহণ করে। পাশাপাশি বন্যার্তদের রোগ-বালাইয়ের জন্য খাবার সেলাইন ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রীও দেওয়া হয়েছে।

সংগঠনটির অন্যতম সদস্য হাফিজুর রহমান খান পাভেল জানান, শরীফুল হক আমাদের প্রেরণার জায়গা। তিনি জেলা ছাত্রলীগের দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তার নির্দেশনা মেনেই আমরা কাজ করে যাচ্ছি।

অপর সদস্য রিয়াদ আহমেদ খান বলেন, শরীফ ভাইয়ের সহযোগিতা ছাড়া এই মানবিক কাজ সম্ভব হতোনা।আমি গর্বিত এই সংগঠনটির সদস্য হতে পেরে। এই মূহুর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য দোয়া চাই।

উল্লেখ্য পরবর্তী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে উপায়হীন এসকল মানুষদের মাঝে সহায়তা পৌছানোর কথাও জানিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin