মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক

কংশ নদী থেকে ৬ লাখ টাকা মূল্যের নৌকা চুরি, থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪২৪ বার পড়া হয়েছে

নেত্রকোণার কংশ নদী থেকে ৬ লাখ টাকা মূল্যের ইঞ্জিন চালিত নৌকা চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন নৌকার মালিক একলাছ মিয়া। ৩০ জুন রাতে উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের দেবকান্দাস্থ কংশ নদীর মেম্বারের ঘাট থেকে নোঙ্গর করা অবস্থায় রাতের আঁধারে ইঞ্জিন চালিত নৌকাটি চুরি হয়। পরের দিন পূর্বধলা থানায় অভিযোগ করেন নৌকার মালিক একলাছ মিয়া। একমাত্র উপার্জনের ভরসা নৌকাটি চুরির ১৫ দিন পেরিয়ে গেলেও উদ্ধার না হওয়ায় কর্মহীন, অর্ধাহার অনাহারে দিশেহারা অন্তত ১০টি পরিবার। স্থানীয় আজিজুর রহমান সহ এলাকাবাসী জানান, “কয়েকদিন আগে আমার একটি মেশিন সহ এলাকায় মর্টার ও গরু চুরি হয়েছে, এবার চুরি হলো নৌকা”। চোরের অত্যাচারে অতিষ্ঠ একালাবাসীর রাতের ঘুম হাড়াম হয়ে গেছে।

ভুক্তভোগী একলাছ মিয়া জানান, যৌথ মালিকানায় কেনা নৌকা দিয়ে কংস নদীর বুকে বালু ও অন্যান্য জিনিসপত্র বহন করেই চলে জীবন জীবিকা। নৌকাটি চুরির পর থেকে মানবেতর জীবনযাপন করছি।

নৌকাটি উদ্ধারের জন্য পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছি। সন্দেহজনক কয়েকজনের নামও দিয়েছি। এব্যাপারে, পূর্বধলা থানার এসআই নাফিউল ইসলাম (তদন্ত কর্মকর্তা) জানান, চুরি যাওয়া নৌকা উদ্ধারের চেষ্টা চলছে। সন্দেহভাজন কললিস্ট এর আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। ধলামুলগাও ইউপি চেয়ারম্যান মো. রেজুয়ানুর রহমান রনি জানান, নৌকা চুরির ঘটনায় থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।

কংশ নদী ও নদী তীরবর্তী এলাকায় চুরি, ছিনতাই সহ নৌপথে চাঁদাবাজি বন্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে এমটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ এলাকাবাসীর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin