বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ

কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাহাদত হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় (২৬ নভেম্বর) রফিকুল ইসলাম রুবেল নামে একজন ভুক্তভোগী নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

‎অভিযোগপত্রে তিনি জানান, ১৫ জুলাই ২০২৫ তারিখে সরকারি সাবমার্সিবল টিউবওয়েল বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত কর্মকর্তা তাঁর কাছ থেকে ১৬ হাজার টাকা এবং তাঁর দুই সহযোগী মাসুদুর রহমান ও রনির কাছ থেকে পৃথকভাবে ১৫ হাজার টাকা করে মোট ৪৬ হাজার টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পরও টিউবওয়েল না দিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করছেন বলে অভিযোগকারীদের দাবি।

‎রফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, কর্মকর্তা বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।

‎এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন,আমার নামে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যে অভিযোগ করেছে তাকে আমি ভালো করে চিনিও না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin