বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়ার রোয়াইলবাড়ী ইউনিয়নে শেখ নাজমুল হকের গ্রহণযোগ্যতা ও সমর্থন বাড়ছে

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪৮ বার পড়া হয়েছে

আসন্ন ইউপি নির্বাচনে নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন আওয়ামীলীগের অনেক সম্ভাব্য প্রার্থী রয়েছে। তন্মধ্যে বিগত দিনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয় শেখ নাজমুল হক। গত নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমান সময়ে সেই শেখ নাজমুল হকের সমর্থক বেশী। দিন যতই এগিয়ে যাচ্ছে ততই শেখ নাজমুল হকের সমর্থন ও সমর্থক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের জনমানুষের সাথে এ বিষয়ে কথা হলে সচেতন মহলের অনেকেই বলেন-শেখ নাজমুল হক গত নির্বাচনের পর থেকে এলাকার জনমানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন। সামাজিক আচার অনুষ্ঠানে তার উপস্থিতি চোখে পড়ার মত। তাই বর্তমান সময়ে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শেখ নাজমুল হকের সমর্থক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শেখ নাজমুল হক আগামী নির্বাচনে প্রার্থী হলে ইউনিয়নের এমন বেশ কয়েকটি এলাকা রয়েছে যে সব এলাকায় ৭০ % ভোট পেতে পারেন শেখ নাজমুল হক। বর্তমান সময়ে আজকের দিন পর্যন্ত যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন তাদের মধ্যে ইউনিয়নের সার্বিক ভোটে শেখ নাজমুল হকের জয়ের সম্ভাবনা বেশী।

এছাড়াও বেশ কয়েকজন জানান, বর্তমানে অনেক সম্ভাব্য প্রার্থী নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ায় শেখ নাজমুলের গ্রহনযোগ্যতা আরও বেশী বৃদ্ধি পাচ্ছে। এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন সুশিক্ষিত ও সর্বোচ্চ গ্রহণ যোগ্য ব্যক্তি জানান- বর্তমান সময়ের প্রার্থীদের মধ্যে নিঃসন্দেহে শেখ এলাকায় শেখ নাজমুলের অবস্থান সবচেয়ে ভালো।

এ বিষয়ে শেখ নাজমুল হকের সাথে জানতে চাইলে তিনি বলেন-এলাকার জনগণ চাইছে আমি আগামী নির্বাচনেও অংশ গ্রহণ করি। তাই জনগণের চাওয়ার প্রেক্ষিতে আমি আগামী ইউপি নির্বাচনে প্রার্থী হব এবং আশা করি জনগণের ভোটে আমি জয়ী হব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin