বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহ হস্তান্তর

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫১৭ বার পড়া হয়েছে

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ উদ্বোধন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নেত্রকোনার কেন্দুয়ায় আসন্ন ঈদুল ফিতরে ঈদ উপহার উপলক্ষে ২৬ এপ্রিল সারাদেশে ভিডিও কনফারেন্সর মাধ্যমে তৃতীয় পর্যায়ে ঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে কেন্দুয়া উপজেলায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৭ পরিবার জমি ও ঘর উপহার পেয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এর পূর্বে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি উপকার ভোগীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন-কেন্দুয়া উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া উপজেলা ভূমি কর্মকর্তা রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা,কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঁঞা,বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী,নুরুল ইসলাম ফারুকী,ওসি কাজী শাহনেওয়াজ, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা,উপজেলা টাঙ্কফোর্স কমিটির সদস্য,উপকারভোগী আইরিন প্রমুখ। এ সময় উপকারভোগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ ও কেন্দুয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin