বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়ায় সরকারি খাল দখল নিয়ে উত্তেজনার অবসান

মাঈন উদ্দিন সরকার রয়েল: 
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

কেন্দুয়ায় সরকারি খাল দখল নিয়ে উত্তেজনার অবসান

মাঈন উদ্দিন সরকার রয়েল:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে সরকারি খাল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সালিশ বৈঠকে উভয়পক্ষের সম্মতিতে খালটি পুনরায় সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান মোসলেম, ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সুত্র জানায়, বিরোধপূর্ণ খালটির অংশ একসময় সেলিম মেম্বার গংদের দখলে ছিল। দীর্ঘদিন ধরে এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে সেলিম মেম্বার গংদের বিরোধ চলছিল, যা পাল্টাপাল্টি মামলা পর্যন্ত গড়ায়। দুই বছর আগে এক সালিশ বৈঠকে খালটি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এতদিন উভয়পক্ষ সেই সিদ্ধান্ত মেনে চলছিল।

তবে চলতি বোরো মৌসুমে খালের শুখনো অংশে গ্রামবাসীর এক পক্ষ বোরো চাষ শুরু করলে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে স্থানীয় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। ইউএনও ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে বিকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পূর্বের সিদ্ধান্ত বহাল রেখে খালটি সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যা উভয়পক্ষই মেনে নিয়েছে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে এলাকার শান্তি প্রতিষ্ঠার একটি সফল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খালটি উন্মুক্ত রাখার মাধ্যমে গ্রামের কৃষকদের পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin