বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়ায় সরিষা তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত “সরিষা” প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৩ এপ্রিল ) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে কেন্দুয়া পৌরসভার টেংগুরি এলাকায় বারি-১৯ সরিষা তেল ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় এ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে কেন্দুয়া পৌরসভা ব্লকের উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম আসাদুজ্জামান সানির সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ও কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডিডি (উদ্যান) রাকিবুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হানিফুজ্জামান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন আহমেদ খোকন, কৃষক মোঃ রুমালি মিয়া প্রমুখ ।

বক্তারা আমাদের দৈনন্দিন জীবনে সরিষা তেলের বহুমুখী ব্যবহারের গুরুত্ব ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন । এমনকি সরিষা তেলের উৎপাদনের সহজলভ্যতা ও ঔষধি গুণাবলির কথাও তুলে ধরেন তারা ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর কৃষক দলের সভাপতি আবু সিদ্দিক সিদ্ধু, কেন্দুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান, তেল জাতীয় ফসল উৎপাদনের সাথে জড়িত কৃষক, অন্যান্য কৃষক, স্থানীয় লোকজন ও সাংবাদিকবৃন্দ ।

উল্লেখিত মাঠ দিবস ও আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকরা উপকৃত হবে বলে মনে করেন কৃষক, কৃষিবিদ ও সংশ্লিষ্টরা ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin