বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়া পৌরসভার কোভিড-১৯ রেসপন্স প্রকল্পের কাজের উদ্বোধন

মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

 

কেন্দুয়া, ১৬ জানুয়ারি ২০২৫: কেন্দুয়া পৌরসভার আওতাধীন কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের প্রথম প্যাকেজের কাজ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইমদাদুল হক তালুকদার। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি কেন্দ্রীয় শহরের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ উন্নয়নের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।

 

প্রকল্পের প্রথম অংশ হিসেবে কেন্দুয়া খেলার মাঠের পূর্ব পাশে ড্রেন ও স্ল্যাব স্থাপন করা হবে। এই কাজের প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ৮০ লক্ষ টাকা। টেন্ডার সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স – তুশিবা এন্টারপ্রাইজ (জে ডি) প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের মান উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, “এই প্রকল্পটি কেন্দুয়ার অবকাঠামোগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জনগণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌরসভা কর্মকর্তা , জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin