বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৯৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

 

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি, গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকালে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।

মিছিলের নেতৃত্ব দেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল।

 

মিছিলটি কেন্দুয়া পৌরসভার খাদ্য গুদামের সামন থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, একটি সংগঠন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ছাত্রসমাজকে ভুল পথে পরিচালিত করছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা উদ্বেগজনক।

এসময় বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দমননীতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন।

 

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin