বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

গৌরীপুরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

সুপক রন্জন উকিল, গৌরীপুর ময়মনসিংহ
  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪৭৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়
ব্যাংকিংসেবা অতি সহজ শর্তে তথা সহজ প্রক্রিয়ায় তৃণমূল গ্রাহকের কাছাকাছি  পৌঁছে দেওয়ার লক্ষে আইএফআইসি ব্যাংকের  উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকালে পৌরসভা এলাকার নতুন বাজারস্থ  সাদিয়া প্লাজা ভবনের ২য় তলায় এই ব্যাংকের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।
এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন ব্যাংকের গ্রাহকরা হলেন ব্যাংকের প্রাণ। সুতরাং ব্যাংক কর্তৃপক্ষকে গ্রাহকসেবার মানোন্নয়নে সবসময় নজর দিতে হবে। পাশাপাশি গ্রাহকদেরও ব্যাংকের নিয়ম কানুন মেনে চলতে হবে । ব্যাংক এবং গ্রাহকদের মধ্যে যথাযথ সমন্বয় হলেই উভয় পক্ষের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। আলোচনা ও সংক্ষিপ্ত দোয়া শেষে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও হাসান মারুফ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক প্রধান কার্যালয়ের হেড অব ব্যাচ মোঃ শাহ আলম ভুইয়া, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক শেফায়াতুল ইসলাম,  আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা শওকত উজ্জামান শাহীন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন , বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনসহ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin