বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

গৌরীপুরে ১ কেজি গাজা উদ্ধার। মোবাইল কোর্টে চারজনকে দণ্ড

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার  গৌরীপুরে ০৬ আগস্ট  (শনিবার) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে গাজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ এবং বিক্রয়ের অপরাধে ০৪ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা পৌরসভাধীন প্রেসক্লাব  এলাকার মৃত কানাই চৌহানের পুত্র দিলীপ চৌহান(৩৮)কে ০১ মাসের  বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড ,অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র মোঃ তাজ উদ্দিন(৪৮)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০০ টাকা অর্থদণ্ড, একই ইউনিয়নের মোবারকপুর গ্রামের জহুর আলীর পুত্র উজ্জ্বল মিয়াকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড  ও একই সাথে  পাচশত অর্থদন্ড, একই ইউনিয়নের শাহগঞ্জ বাজারের আব্দুল হেকিমের পুত্র মোঃ ফেরদৌস (৩৫)কে ০৯ মাসে বিনাশ্রম  কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে অর্থদন্ড অনাদায়ে সকলকে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ। তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহায়তা ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের ময়মনসিংহ জেলা অফিসের খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর ও তার  চৌকশ টীম । তিনি জানান  গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin