শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখন ও ভাবিনি লুৎফুজ্জামান বাবর

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি, এক বছর আগেও ভাবি নাই, আমার মৃত্যু দন্ড হয়েছিল, আপনাদের দোয়ায়, ভালবাসায় আপনাদের বিশ্বাস ছিল সম্পূর্ণ আস্থা আর বিশ্বাসের জায়াগা। আর এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় নেত্রকোনার মদনে নেতাকর্মীদের বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাবলিক হল মাঠে মুক্ত মঞ্চে এ কথা বলেন ।

তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় এসেছি। । এজন্য মদনবাসীর কাছেও শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না ।
গণ সংবর্ধনা ও সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি,মোঃ সেলিম কানায়েন,পৌর বিএনপি সভাপতি মোঃজাহাঙ্গীর আলম,নেত্রকোণা সদর উপজেলা বিএনপি সভাপতি মোঃ মজিবুর রহমান খান,খালিয়াজুরী উপজেলার সাবেক চেয়ারম্যান আঃ মান্নান, বিশেষ বক্তা, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপি সাধারন সম্পাদক আঃ কাদির,জেলা যুব নেতা আব্দুল আল রনি প্রসূখ৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin