রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোণার কলমাকান্দায় গলায় ওড়না পেচিয়ে তরুনীর আত্নহত্যা

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা।
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৬৮১ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলা কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বীর সিধলী গ্রামে বুধবার ভোর রাতে গলায় ওড়না পেচিয়ে ফারজানা আক্তার ইজা(১৫)নামক এক স্কুল পড়ুয়া ছাত্রী আত্নহত্যা করেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বীর সিধলী গ্রামের মৃত রতন মিয়া ওরফে ওয়াজেদ খান এর মেয়ে ফারজানা আক্তার ওরফে ইজা বুধবার ভোর রাতে বাড়ির গোহাল ঘরের আড়ার সাথে (ধর্ণা) গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে সিধলী বানিয়া পাড়া জনতা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। পরিবারের লোকজন ইজাকে গোহাল ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারনে তরুণী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin