শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোণার দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৪৮৫ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ রোগাক্রান্ত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ শাখার সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি আহবায়ক ফরিদ আলী, সদস্য সচিব হারেছ গনিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্প্রতি অব্যাহত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় দুর্গাপুর ও কলমাকান্দায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ড্যাবের বিভিন্ন বিভাগের ৩০ জন ডাক্তার দিনব্যাপী প্রায় দুই হাজার রোগী দেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যাবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।
প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতি গ্রস্থ অসহায় দুস্থ ও হতদরিদ্র রোগীরা বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ঔষধ পাওয়ায় তারা
 অনেক খুশি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin