শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোণার দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দেউলি উৎসব অনুষ্ঠিত 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৫১৮ বার পড়া হয়েছে
নেত্রকোণা দুর্গাপুর বিরিশিরি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে হাজং সম্প্রদায়ের ঐতিত্যবাহী দুই দিন ব্যাপি দেউলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বিকেল ৩টায় কালচারাল একাডেমির অডিটোরিয়ামে সমাপনী দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজংয়ের সভাপতিত্বে একাডেমির নৃত্য প্রশিক্ষক মালা মারথা আরেং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিযয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য রেমন্ড আরেং, বিশ্ব বাংলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানি,
উৎসবে স্বাগত বক্তব্য রাখেন, কালচারাল একাডেমির সহকারী পরিচালক উত্তম কুমার রিছিল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  নেত্রকোণা জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি শিতাংশু বিকাশ আচার্য, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, লেখক ও গবেষক মতিলাল হাজং, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সহ সম্পাদক আবু সাইদ খান, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, বিশিষ্ট লেখক ও গবেষক শরবিন্দু সরকার (স্বপন হাজং) প্রমুখ।
পরে বিভিন্নস্থান থেকে আগত ১১টি সাংস্কৃতিক সংগঠন মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin