শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোণার দূর্গাপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪৯৩ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতার মাস উপলক্ষে নেত্রকোণার দূর্গাপুরে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় তেরী বাজারস্থ মিনিপার্ক প্রাঙ্গনে দূর্গাপুর পৌরসভা এই আলোচনা সভা আয়োজন করে।
দূর্গাপুর পৌরসভার প্যানেল মেয়র -১ মশিউজ্জামান বাদলের সভাপতিত্বে সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আলা উদ্দিন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, পৌর সচিব মোঃ তৌহিদুল ইসলাম, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল ভান্ডারিসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় মেয়র আলাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মুক্তিযোদ্ধারা মরন পণ যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে।আলোচনা সভায় তিনি নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান বেশি বেশি করে তুলে ধরার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin