বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণার পূর্বধলায় জাতীয় শোক দিবস পালিত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৭৪ বার পড়া হয়েছে
শোককে শক্তিতে পরিনত করে, সুখি ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গিকারের মধ্য দিয়ে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে পূর্বধলা উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসেনর সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
পরে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক এর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরিদকে পূর্বধলা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সুজনের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন,  জুলফিকার শাহীন,  মোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোক সভা শেষে সকল শহীদদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin