শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণার মদনে কিশোরীকে অপহরণ : ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার মদনে এক কিশোরীকে (১৬) অপহরণের ঘটনায় মোজাম্মেল হক সোহাগ (২৫) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মদন থানায় এই মামলা দায়ের করেছেন। মোজাম্মেল হক সোহাগ মদন উপজেলার আরগিলা গ্রামের আব্দুল হাই-এর ছেলে সে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি।

 

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কিশোরী। দীর্ঘদিন ধরে পৌর সদরে মাস্টার পাড়া নামক স্থানে ভাড়া বাসায় বসবাস করছিলেন এই কিশোরী। পরে গত সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাসা থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান মোজাম্মেল হক সোহাগ। ঘটনার পর থেকে কিশোরীর কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা মোজাম্মেল হক সোহাগসহ আরো কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওন মোবাইল ফোনে জানান, অভিযোগের সত্যতা থাকলে মোজাম্মেল হক সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ব্যাপারে ওসি আরো জানান, কিশোরীকে অপরহণের ঘটনায় মোজাম্মেল হক সোহাগের নামে মামলা হয়েছে। কিশোরীকে উদ্ধারসহ আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin