শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোণার সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযান ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা।
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬৭৭ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোণা ব্যটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে জানান, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া বিওপি’র একটি টহল দল গতকাল মঙ্গলবার গভীর রাতে সীমান্তে টহল দিচ্ছিল।

 

এ সময় ভারতীয় সীমান্তবর্তী দক্ষিণ ফুলবাড়ি এলাকা দিয়ে মোটর সাইকেল যোগে একজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি’র জোয়ানরা তাকে মোটর সাইকেল থামানোর সংকেত দেয়। তখন সে মোটর সাইকেল ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

 

বিজিবি’র জোয়ানরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তারা প্লাটিনা ব্র্যান্ডের ১টি মোটর সাইকেল ও ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মাজহারুল ইসলাম (২১)। সে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র। জব্দকৃত মোটর সাইকেল ও ৪০ বোতল ভারতীয় মদ, যার আনুমানিক মূল্য ১,৪০,০০০/-(এক লক্ষ চলি­শ হাজার টাকা)। বোধবার সকালে জব্দকৃত মালামালসহ আটক মাদক ব্যবসায়ীকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin