শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণায় প্রবল বন্যায় ঢাকা-মোহনগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৮৫৬ বার পড়া হয়েছে

ঢাকা-মোহনগঞ্জ রেলপথের বারহাট্রা এলাকায় প্রবল বন্যার পানির তোড়ে অতিথপুর ইসলামপুর স্টেশন এলাকায় একটি ব্রীজ ভেঙে যাওয়ায় তাই রেল যাতায়াত বন্ধ রয়েছে।

নেত্রকোণার মোহনগঞ্জে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন ও বারহাট্রায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন আটকা পড়েছে। ভোগান্তিতে রয়েছে সাধারণ যাত্রীরা।

আজ শনিবার (১৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। ফলে এই এলাকার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,বারহাট্রা এলাকার ইসলামপুর স্টেশনের কাছে লাইনটি অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ন ছিল। গত রাত প্রবল পানির স্রোতে এই ব্রীজ দিয়ে পানির বিশাল স্রোতের কারনে ঝুঁকিপূর্ন সেতুটি ভেঙে যায়। রেল লাইনের নিচে ব্রীজসহ মাটি সরে যায়। এখন ট্রেন চললে দূর্ঘটনার সম্ভবনা রয়েছে। বর্তমানে লাইনটি ঝুঁকিপূর্ণ বিদায় রেলওয়ে কর্তৃপক্ষ রেল যোগাযোগ বন্ধ রেখেছেন।

এ বিষয়ে মোহনগঞ্জ স্টেশনের শফিকুল ইসলাম জিআরপি ফাঁড়ির ইনচার্জ জানান, হাওড় এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জে আটকা পড়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহনগঞ্জের সাথে ময়মনসিংহ সহ ঢাকার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। ব্রীজের নিচে পানির প্রবল স্রোত থাকায় জরুরী ভিত্তিতে কাজ করা সম্ভব নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin