রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোণায় বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ সম্মেলন 

সিনিয়র রিপোর্টার এ কে এম আবদুল্লাহ, নেত্রকোণা।
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৫২২ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি কতৃক মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যাক্তি নির্ধারণের অসাংবিধানিক ও অগ্রহনযোগ্য সুপারিশের প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোণা জেলা শাখা।

সোমবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের অজহর রোডস্থ জেলা মহিলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনটি অনুষ্টিত হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি নুরজাহান বেগম, আন্দোলন সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি, লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু রানী সরকার, প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা তোতা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মালেকা বেগম পলিসহ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা এই অসাংবিধানিক ও অগ্রহনযোগ্য সুপারিশের প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin